মোঃ শাহাজাদা হিরা
আজ ৪ অক্টোবর দুপুর ১ টার দিকে কালিজিরা এলাকায় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মেয়েদের বহুমুখী পাটজাত পণ্য তৈরি প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এসময় তিনি সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, নারী উদ্যোক্তা রিনা বেগমসহ আরও অনেক উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বরিশাল সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি পরিদর্শন করেন সেখানে থাকা মেয়েদের সাথে কথা বলেন তাদের খোজ খবর নেন।