• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ওয়ার্ড পর্যায়ে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২১, ০৪:১১ পূর্বাহ্ণ
গৌরনদীতে ওয়ার্ড পর্যায়ে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলণ

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী পৌর যুবলীগের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে বিকেলে পৌর এলাকার হযরত দূত কুমার মল্লিক পীর সাবেহের মাজার মাঠ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের ত্রি-বাষিক সম্মেলন শুরু করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান। পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া। সম্মেলন শুরুর পূর্বে শোভাযাত্রা নিয়ে সম্মেলনে যোগদান করেন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা।