বরিশাল ব্যুরো
দৈনিক যুগান্তরের বানারীপাড়া উপজেলা প্রতিনিধি এস.এম গোলাম মাহমুদ রিপনের ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম এর বাবা মো. রুহুল আমিন আকন (৮৬) আর নেই। মঙ্গলবার বিকাল সোয়া ৩ টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে বড় ছেলে ফকরুল আলমের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোকের কারণে দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদ (কোর্ট মসজিদ) জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম ও উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হবে। এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো.শাহে আলম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মো. মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, বানারীপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকার, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বরিশাল ন্যাশনাল ডেইলি ব্যুরো চীফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়নের বরিশাল বিভাগীয় সভাপতি সাঈদ পান্থসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পত্রিকা ও দক্ষিণাঞ্চলের একমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টাল রিপোর্ট একাত্তর পরিবার। ##