নিজস্ব প্রতিবেদক
শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্র বিন্দুতে শিক্ষক শ্লোগানে বরিশালে পালিত হয়েছে শিক্ষক দিবস। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও গণস্বাক্ষরতা অভিযানের আয়োজনে নগরীর সিস্স্টাস ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন মানিক ও বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহাবুবুর রহমান মধু। অনুষ্ঠানে আরো বক্তাব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, কাজী সেলিনা, মাহফুজা খানম লিপি, মাসুদ আহম্মেদ প্রমূখ। ##