মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ উপলক্ষ্যে আজ (০৫ অক্টোবর) বরিশালের বাবুগঞ্জ উপজেলার উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান এর নেতৃত্বে সন্ধ্যা, সুগন্ধ্যা ও অাড়িঁয়াল খা নদীতে মোবাইল কোর্টের অভিযান চলছে। অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। অভিযানে দুপুর পর্যন্ত ১ জনকে আটক করা হয়েছে। এ অভিযান আগামী ২৫ অক্টোবর ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ সময়ে সারাদেশে ইলিশ মাছ আহরণ, বিপণন, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। ইলিশ সম্পদ রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। #