• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাল্য বিয়ে রোধে ১৭ কিশোরীর মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২১, ১০:৩১ পূর্বাহ্ণ
বাল্য বিয়ে রোধে ১৭ কিশোরীর মাঝে সেলাই মেশিন বিতরণ

বাকেরগঞ্জ প্রতিনিধি
স্কুল থেকে ঝরে পড়া কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধে ও আয়মূলক কাজের সাথে সম্পৃক্তকারণের লক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৭ কিশোরীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় ও সেইন্ট বাংলাদেশের আয়োজনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। শিশুদের জন্য কর্মসূচী প্রকল্পের অফিসে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়।

শিশুদের জন্য কর্মসূচীর প্রকল্প সমন্বয়কারী গোপাল চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের বরিশাল ফিল্ড অফিসের ইনচার্জ সিনিয়র ম্যানেজার মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার চয়ন কুমার তালুকদার, আবু তাহের, সেইন্ট বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, সাদ্দাম হোসেন ডেভিড, নিলা হেলেন গোমেজ, মোঃ কামরুল হাসান প্রমুখ। ##