গৌরনদী প্রতিনিধি
“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পর পরই নিবন্ধন” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাসহ অন্যান্যরা।