• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ১১ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ
বরিশালে ১১ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সম্মাননা প্রদান

বরিশাল ব্যুরো
বরিশালে ১১ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্র বিন্দুতে শিক্ষক: এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সম্মাননাপ্রাপ্ত গুণী শিক্ষকদের ক্রেস্ট, ফুলের তোড়া এবং প্রত্যেককে ৫ হাজার করে টাকা প্রদান করা হয়। সমিতির সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান, আব্দুল মালেক এবং দাশগুপ্ত আশীষ কুমার।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন বলেন, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল পর্যায়ে সমতার এবং জাতীয়করণের দাবি অত্যন্ত যুক্তিসংগত। স্বাধীনতাত্তোর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জাতির পিতা স্বল্প সময়ের মধ্যে সমতা এবং জাতীয়করণের নীতি গ্রহণ করেছিলেন। জাতির পিতার সুযোগ্য কন্যা জাতির পিতার পথ ধরেই জ্ঞান নির্ভর সমৃদ্ধ দেশ গড়ে তোলার পথে ধাপে ধাপে অগ্রসর হচ্ছেন। শিক্ষকদের আশ্বসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী পারবেন এবং করবেনÑকারণ তিনি জাতির পিতার কন্যা। দক্ষ জনশক্তির ভিত তৈরির পরিকল্পনার প্রতি সরকারের গুরুত্ব কতটা তার প্রমাণ দেশে ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। তিনি শিক্ষকদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্বস্ব দায়িত্ব পালনে যত্মবান হওয়া এবং মুল্যবোধ সমুন্নত রাখার উদাত্ত আহ্বান জানান।