• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিন্ডিকেট ও কালো টাকার বিনিময়ে হিজলার স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠনের পায়তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২১, ১০:৩২ পূর্বাহ্ণ
সিন্ডিকেট ও কালো টাকার বিনিময়ে হিজলার স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠনের পায়তারা

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠন নিয়ে চলছে নানা গুঞ্জন।দলীয় সূত্রে জানা যায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল ও হিজলা উপজেলা বি এন পির সিনিয়র নেতারা দুভাগে বিভক্ত হয়ে গেছে।

এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আমিনুল ইসলাম লিপন ও হিজলা মেহেন্দীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ এবং তার অনুসারীরা।

অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি ও সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও তার অনুসারীরা।

জানা যায় দুগ্রুপ তাদের ব্যাক্তিগত পছন্দের নামের তালিকা স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠনের বিভাগীয় টিমের কাছে জমা দেয়।এতে অনেক ত্যাগী নেতাদের নাম প্রত্যাশিত জায়গায় মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ ওঠে।এ বিষয়ে পদ প্রত্যাশী অনেক নেতারা ক্ষোভ প্রকাশ করে জানায় সিন্ডিকেট ও কালো টাকার বিনিময়ে নেতারা তাদের পছন্দের লোকদের পদ দিতে মরিয়া হয়ে উঠেছে।এতে ত্যাগী ও নির্যাতিত নেতারা তাদের কোনঠাসা হয়ে পড়ে।

এ ব্যাপারে গুয়াবাড়িয়া ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি আলী আহমেদ হাওলাদার ও বর্তমান বি এন পির যুগ্ন আহবায়ক সাহে আলম বেপারী সহ একাধিক নেতা বলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পদ প্রতাশী আসাদুজ্জামান খান সজল গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারের বি এন পির কার্যালয়টি উপজেলা আওয়ালীগের এক নেতার সাথে যোগসাজসে উচ্ছেদ করে সেখানে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।এমনকি দলীয় কার্যালয় থাকা আসবাবপত্র ও ফানিচার তার ঘরে ব্যবহার করছে।

এছাড়া বিভিন্ন ইউনিয়নের বি এন পির অনেক নেতাকর্মীরা বলেন সজল খান দলীয় কোনো নেতা নয়।তিনি সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ এর ব্যক্তিগত কাজের লোক হিসাবে পরিচিত।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন খোকন বলেন দলের দুঃসময়ে সজল খানকে যদি দলের এতো বড় পদ দেওয়া হয় তাহলে দল সুসংগঠিত হবে না।তাহলে ত্যাগী নেতারা সংগঠন থেকে মুখ ফিরিয়ে বলে তার ধারনা।