সাইফুল ইসলাম,বাবুগঞ্জ ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার ৪ নং চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র দাখিল করেছেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন।
(০৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামীলীগ বরাবরে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলনের হাতে এ আবেদন পত্র দাখিল করেন।
এসময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল মামুন বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছেন।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয় পেতে আবেদন দাখিল পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী রাজনীতিতে নিজেকে সমর্পন করেছি। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং চাঁদপাশা ইউনিয়নে দল আমাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।