বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল জেল শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের কৃতিসন্তান, কেদারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক পরিশ্রমী নেতা আবু আল সাইফুল্লাহ্।
সম্প্রতি শেখ রাসেল শিশু কিশোর পরিষদের বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট সজল মাহমুদ ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রিপন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের কৃতিসন্তান আবু আল সাইফুলল্লাহ্ (কমান্ডার সাইফুল্লাহ্) কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতে হাতেখড়ি নেন। কমান্ডার সাইফুল্লাহ্ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রচার-প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক নানান কাজের সাথে জড়িত আছেন। বিভিন্ন সময় নিজ এলাকার অসহায় মানুষের মাঝে বিভিন্ন সাহায্য-সহযোগিতা প্রদানের মাধ্যমর অসহায়দের পাশে থেকেছেন সাধ্যমত।
বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের কৃতিসন্তান আবু আল সাইফুলল্লাহ্ (কমান্ডার সাইফুল্লাহ্) মুক্তিযোদ্ধাকালীন বেইজ কমান্ডার ও সমাজ সেবক মোঃ নূর হোসেন কমান্ডারের পুত্র।
এদিকে বরিশাল জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন শোণিপেশা ও দলীয় নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।