• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্কাউটেস্’র গৌরনদী উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ণ
স্কাউটেস্’র গৌরনদী উপজেলা  শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল

গৌরনদী প্রতিনিধি \ বাংলাদেশ স্কাউটেস্’র বরিশালের গৌরনদী উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, স্কাউটেস্’র আঞ্চলিক পরিচালক স্বপন কুমার দাস। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল, স্কাউটের জেলা শাখার সম্পাদক পাপিয়া জেছমিন, শিক্ষক মোঃ ওয়ালিউল্লাহ, মফিজুর রহমান খান, বাবুল হোসেনসহ অন্যান্যরা।