• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজকের বার্তার মোশারফ হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২১, ০৪:১৭ পূর্বাহ্ণ
আজকের বার্তার মোশারফ হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

বরিশালের স্থানীয় দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোশারফ হোসেন আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা ৫৫ মিনিটে নগরীর ইশ্বর বসু রোডস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভূগছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েছেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সকল সদস্যবৃন্দ।