• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে নিয়ন্ত্রন হারিয়ে ধান ক্ষেতে বাস-আহত ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২১, ০৮:৩৪ পূর্বাহ্ণ
বেতাগীতে নিয়ন্ত্রন হারিয়ে ধান ক্ষেতে বাস-আহত ৬

সৈয়দ নূর-ই-আলমঃ
বরগুনার বেতাগীতে আঞ্চলিক সড়কে চলাচলকারী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ধান ক্ষেতে পড়ে যায়। এতে ছয়জন আহত হয়েছে। বুধবার বিকালে বেতাগী বটতলা বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। দূর্ঘটনার পরপরই চালকসহ হেল্পার পালিয়ে যায়। আহতরা বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত আছেন।আহতরা হলেন সোহানা (২৬), শাহানাজ (২৫), আব্দুল কুদ্দুস (৫৫), রোকেয়া বেগম (৪৫), সবুজ (১২) ও কৃষ্ণা রানী (৪৫) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা-বেতাগী রুটের হাওলাদার পরিবহন (জ, নারায়নগঞ্জ-০৪/০১৯) বাসটি বরগুনা থেকে বেতাগীর উদ্দেশ্যে রওয়ানা দিলে বটতলা নামক স্থানের কাছাকাছি এসে চাকা ফেঁসে যায়। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে ও সড়কের দক্ষিন পাশের ধান ক্ষেতে বাসটি উল্টে পরে যায়।

আহত রোকেয়া বেগম জানায়, যেভাবে বাসটি হঠাৎ করে পইরা গেছে কিন্তু কেউ মারা যায়নি, মোগো আল্লাহ বাঁচাইছে।’
বেতাগী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মে. বদিরুজ্জামান বলেন,‘ বাসে যাত্রীদের মধ্যে ৬ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। তবে বাসের কাউকে পাওয়া যায়নি। বাসটি উদ্ধারের কাজ চলছে।