উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের ১১৬ টি শারদীয় দূর্গা মন্দিরে প্রধাণমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরন করেন প্রধাণ অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম তালুকদার। এসময় ১১৬ টি মন্দিরের সভাপতি-সম্পাদকদের নিয়ে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, পূজা উদযাপন পরিষদের সভপতি ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, ওসি আলী আর্শাদ, হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস রায়, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস, ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, কেন্দ্রীয় বাজার মন্দিরের সভপতি বরুন কুমার মিত্র প্রুমখ। সভা শেষে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি চাল যাহা বাজার দারে ১৫ হাজার ৫শত টাকার চেক বিতরন করা হয়েছে। এছাড়াও মন্দিরের ৮২ জন পুরোহিতদেরকে ১ হাজার টাকা করে সম্মানি প্রদান করা হয়েছে।