• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে শারদীয় দূর্গা উৎসবের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২১, ০৭:৩৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে শারদীয় দূর্গা উৎসবের প্রস্তুতি সভা

গৌরনদী প্রতিনিধি \ শারদীয় দূর্গাপূজা উদ্যাপন এবং আইনশৃংখলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে বরিশালের গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ওসি তদন্ত হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, গোলাম হাফিজ মৃধা, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আনসার কর্মকর্তা হাম্মাদ বিন হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত দেসহ অন্যান্যরা। শেষে উপজেলার ৮৫টি মন্ডপে অনুদানের চাল বিতরণ করা হয়।