• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে এমপি রতনা’র ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার শারদীয় ৭৪টি পূর্জা মন্দিরে অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২১, ১৪:০৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে এমপি রতনা’র ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার শারদীয় ৭৪টি পূর্জা মন্দিরে অনুদান প্রদান

বাকেরগঞ্জ প্রতিনিধি-
শারদীয় দূর্গা পূর্জা উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার ৭৪ টি পূর্জা মন্দিরে সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহানা রতনার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূর্জা মন্দিরে ১০ হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৩ টায় পৌরসভার সাহেবগঞ্জস্থ পল্লী ভবনে এমপি বেগম নাসরিন জাহান রতনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি সকল হিন্দুদের শারদীয় দূর্গা পূর্জার শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংঙ্কর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল দাস ঝন্টু, উপজেলা জাতীয় পাটির নব-নির্বাচিত সহ-সভাপতি মানিক হোসেন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র মিত্র, শহিদুল ইসলাম হাওলাদার, দপ্তর সম্পাদক ফিরোজ আলম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন পূজা মন্দির থেকে আগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।