• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দুই জেলের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ণ
গৌরনদীতে দুই জেলের কারাদন্ড

গৌরনদী প্রতিনিধি :
প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে মা ইলিশ নিধন করায় বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ভ্রাম্যমান আদালত চালিয়ে কাওছার ঘরামী ও রুহুল আমীন নামের দুই জেলেকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার সকালে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই হাজার মিটার জালসহ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আবুল বাশারসহ অন্যান্যরা।