বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় নামক স্থানে পিকঅাপ-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকঅাপে থাকা চালক গাড়ির মধ্যে অাটকা পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
আজ (সোমবার) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
এ ঘটনার পর রাস্তায় যানজটে যাত্রীদের চরম ভোগান্তির স্বীকার হতে দেখা গেছে। রাস্তার দুই দিকে শতাধিক যানবাহন অাটকা পড়েছে।