• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানবসেবার প্রত্যয়ে পুনরায় ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মেম্বর নয়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২১, ১০:৪১ পূর্বাহ্ণ
মানবসেবার প্রত্যয়ে পুনরায় ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মেম্বর নয়ন

সাইফুল ইসলাম,বাবুগঞ্জঃ পূর্বের ন্যায়ে আবারো ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়ে মানুষের সেবায় নিজেকে আত্ননিয়োগ করতে চান বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের (৪) চার নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা জাহিদুল ইসলাম নয়ন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচন করার লক্ষ্যে নিজ এলাকার জনসাধারণের সাথে মত বিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় অতিবাহিত করছেন সাবেক সফল ইউপি সদস্য ও বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম নয়ন।

পুনরায় ইউপি সদস্য পদে নির্বাচন করার লক্ষে ইতিমধ্যেই তিনি এলাকার মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা পোস্টার,ব্যানের সাঁটানোর মধ্য দিয়ে নিজের প্রার্থীতার জানান দিয়েছেন।

জাহিদুল ইসলাম নয়ন ইতিপূর্বে একই ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়ে বেশ কিছু রাস্তাঘাট নির্মাণ, প্রকৃত বিধবা,বয়স্ক,অসহায়দের মাঝে সরকারী বরাদ্দকৃত সাহাস্য সহযোগিতার সঠিক বন্টনের মাধ্যমে নিজেকে এলাকায় ব্যাপক জনপ্রিয় হিসেবে প্রতিষ্ঠা করেছেন। যার কারণে এলাকার সবার আন্তরিকতায় আসন্ন নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করে।