• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২১, ০৮:৪০ পূর্বাহ্ণ
হিজলায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হিজলা প্রতিনিধি। বরিশালের হিজলা থানায় সদ্য যোগদানকৃত ওসি ইউনুস আলীর সাথে হিজলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পোর্টালের সাংবাদিকদের সাথে পরিচিত ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।। সোমবার বেলা 11 টায় হিজলা থানার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন হিজলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী।সভায় নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী বলেন তিনি হিজলা থানা নতুন যোগদান করায় অনেক কিছুই তাঁর পক্ষে জানা সম্ভব নয় । তাই তিনি হিজলার কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন । এ সময় উপস্থিত ছিলেন হিজলা থানার তদন্ত ওসি তারিক হাসান রাসেল। পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন সিনিয়র সাংবাদিক সুমন রহমান সোহাগ দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুল হামিদ রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মিলন সরদার সাধারণ সম্পাদক মামুন তালুকদার সাংবাদিক মাহবুবুল হক সুমন তালুকদার সেলিম রাড়ি পলাশ দাশ কিসমত জাহান কেয়া চৌধুরী এস এম মনির হোসেন প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন হিজলা থানার এস আই আব্বাস উদ্দিন।