• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমের মন্তেভেরদে আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২১, ১৫:৩৫ অপরাহ্ণ
রোমের মন্তেভেরদে আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রাজধানী রোমের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এলাকা মন্তেভেরদে বসবাসরত বাঙ্গালীদের উদ্যোগে গঠিত মন্তেভেরদে আওয়ামী লীগের উদ্যোগে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাবুল ভাই’র রেষ্টেুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ও দোয়া মিলাদে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মন্তেভেরদে আওয়ামী লীগের আহ্বায়ক হামিদুর রহমান বুলেট। সাবেক ছাত্রনেতা ও যুবনেতা এমডি শাহীনের পরিচালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রব মিন্টু,সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু, সাফিজ উদ্দিন সাফিজ, সাজ্জাদ চকদার।