• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২১, ১১:১৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গৌরনদী প্রতিনিধি :
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত একাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বার্থী মন্দির সংলগ্ন খালের মধ্যে নির্মিত ক্লাব ঘর, মহাসড়কের পাশে নির্মিত আধাপাকা পানের আড়তসহ দশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মিশেল আল সাদিকসহ থানা পুলিশের সদস্যরা।