• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২১, ১১:২১ পূর্বাহ্ণ
গৌরনদীতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

গৌরনদী প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদীতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সনাতনী বিদ্যা নিকেতনের উদ্যোগে উপজেলার উত্তর ধানডোবা সার্বজনীন রাধাগোবিন্দ ও দূর্গা মন্দির মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। মন্দির কমিটির সভাপতি সুনীল চন্দ্র হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধর, শিক্ষক কাজী আসাদুজ্জামান, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত দে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম, ইউপি সদস্য শিমুল সরদার, দেবেন্দ্র নাথ বাড়ৈ। শেষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। একইদিন বিকেলে উপজেলা সদরের মোহন সাহা বাড়ির দূর্গা মন্দিরে বস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।