প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করে দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ এবং সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ আজিজ হাওলাদার, যুগ্ন-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিক, সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল হক প্রমুখ।