• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২১, ১৩:১৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি-
” মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুুতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ভুমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ মানিক হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, পৌর কাউন্সিলর খান মোহাম্মদ সেলিম, রিপোটাস ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক শফিকুল আলম নাসির, মোঃ মাসুদ সিকদার, দীন মোহাম্মদ দীনু, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান, গোলাম মোর্সেদ, উত্তম দাসসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিরা।