• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে আর্ন্তজাতিক প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২১, ০৮:২৭ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে আর্ন্তজাতিক প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ আন্তর্জাতিক প্রশমন দিবস ২০২১ ও ঘুণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপির) ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাবুগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে ১৩অক্টোবর বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন, মোঃ ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন , বাবুগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনিছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাঃ আসমা বেগম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ এনামুল হক শিমুল।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।