• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইজিবাইক চালককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২১, ০৮:৫৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে ইজিবাইক চালককে কুপিয়ে জখম

গৌরনদী প্রতিনিধি \ যাত্রী উঠানো নিয়ে দ্বন্দের জেরধরে আরিফ সরদার (২৫) নামের এক অটোচালককে কুপিয়ে জখমের ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত আরিফ বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা মহল্লার কামাল সরদারের পুত্র।
লিখিত অভিযোগ ও আহত সূত্রে জানা গেছে, অটোতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে একই মহল্লার ভ্যানচালক আলমগীর সিকদারের সাথে অটোচালক আরিফ সরদারের দ্বন্দ চলে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় মাহিলাড়া বাজার থেকে যাত্রী নিয়ে ছয়গ্রামের দিকে যাওয়ার পথে আলমগীর সিকদারের নেতৃত্বে তার দুই পুত্র সুমন সিকদার ও স্বপন সিকদার অটোচালক আরিফের পথরোধ করে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।