• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২১, ০৮:৪৩ পূর্বাহ্ণ
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ জেলায় বিজিবি মোতায়েন

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লা এবং ঢাকা বিভাগের নরসিংদী ও মুন্সীগঞ্জসহ দেশের ২৪ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘দুর্গাপূজায় সুশৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।’

গতকাল বুধবার থেকেই বিজিবি কাজ করছে বলে জানান তিনি।

রাজধানীতে বিজিবি মোতায়েন প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে। মন্দির এবং এর আশপাশে টহল দিতে অন্যান্য বাহিনীর সঙ্গে বিজিবি মাঠে থাকবে।’