• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ হলো দেশের ১৭৮ অনলাইন নিউজ পোর্টাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২১, ১২:৩১ অপরাহ্ণ
বন্ধ হলো দেশের ১৭৮ অনলাইন নিউজ পোর্টাল

অপসাংবাদিকতা রোধে অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম গত বছর থেকে শুরু করেছে সরকার। অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নতুন কোনো অনলাইন পত্রিকা চালু করতে হলে সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। এরই ধারাবাহিকতায় দেশের অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।  সোমবার অনিবন্ধিত ১৭৮টি নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তালিকায় ২৪ নম্বরে থাকা www.newshunt.com.bd অনলাইন পোর্টালটির লিংক বন্ধ না করে চালু রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

বিজ্ঞপ্তিতে অনিবন্ধিত ও অননুমোদিত ১৭৯টি নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণসহ লিংক বন্ধ করার অনুরোধ জানানো হয়। যে ১৭৮টি নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণসহ লিংক বন্ধ করা হয়েছে তার তালিকা নিম্নে দেওয়া হলোঃ-