বরিশাল ব্যুরো
স্কুল থেকে ঝরে পড়া কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধে ও আয়মূলক কাজের সাথে সম্পৃক্তকারণের লক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৬৯ কিশোরীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় ও সেইন্ট বাংলাদেশের আয়োজনে এই ছাগল বিতরণ করা হয়। শিশুদের জন্য কর্মসূচী প্রকল্পের অফিসে উপজেলার ফরিদপুর এবং দূর্গাপাশা ইউনিয়নের ৬৯জন অবিবাহিত কিশোরীদের মাঝে ১টি করে ছাগল বিতরণ করা হয়।
পাশাপাশি বাকেরগঞ্জ উপজেলার প্রানী সম্পদ বিভাগের সহযোগিতায় ছাগল পালনের উপর একদিনের প্রশিক্ষন প্রদান করা হয়েছে। ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন মাসুদ, সেভ দ্য চিলড্রেনের বেসিক এডুকেশন ম্যানেজার রেকসোনা খানম, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার গনেশ বিশ্বাস জয়, ফরিদা ইয়াসমিন, রাসেদুল হাসান, আল মামুন, সাবিনা ইয়াসমিন, সেইন্ট বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোঃ কামরুল হাসান, লিনা হেলেন গোমেজ, সাদ্দাম হোসেন ডেভিড, শাহজালাল মুরাদ, মোঃ শাকিল আহমেদ, মোঃ হাফিজুর রহমান প্রমুখ। ##