ইতালি প্রতিনিধিঃ
ইতালীর রোমে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির অভিষেক অনুষ্ঠান ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।রোমের তরপিনাত্তারাস্থ সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে প্রায় ৫ শতাধিক লোকের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন মিয়া ও সহ সভাপতি বেলাল হোসেন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির প্রধান উপদেষ্টা নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির স্থায়ী কমিটির সদস্য হাজী আব্দুল ওহাব, রহমত উল্লাহ (মহসিন) আলমগীর কবির।এসময় আরো উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির উপদেষ্টা হারুন উদ্দিন জামাল,সহ সভাপতি আনোয়ার আজিম সিমনে, আবুল আহসান মিনু, বেল্লাল হোসেন, মোঃ মাসুদ, দিদার উদ্দিন, মোর্শেদ আলম, নাজিম উদ্দিন চৌধুরী।যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, ওমর ফারুক পিন্টু, আলী মোহন, মোঃ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মোঃ টিপু, মোঃ এয়াছিন, মোঃ সুজন, গোলাম কাউসার, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মোঃ সোহেল রানা, ১নং সদস্য সোহেল চৌধুরী সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।বক্তারা এসময় বলেন বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির পাশাপাশি বৃহত্তর নোয়াখালী সমিতিকে সুসংগঠিত করতে আমরা প্রবাসের মাটিতে হাতে হাত রেখে কাজ করে যাব এবং ঝিমিয়ে পড়া বৃহত্তর নোয়াখালী সমিতিকে যেকোন উপায়ে নবীন এবং প্রবীণ এর সমন্বয়ে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করব।সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে আঞ্চলিকতার স্বার্থে বৃহত্তর নোয়াখালী বাসীকে এক হয়ে কাজ করারও আহ্বান করেন বক্তারা।পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় পাশাপাশি তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসব সংগঠনের মধ্যে ছিল- বাংলাদেশ বাংকার সমিতি, একতা ব্যবসায়ী সমিতি,প্রগতি ব্যবসায়ী সমিতি,বাংলাদেশ সম্মিলিত ব্যবসায়ী সমিতি,নোয়াখালী জেলা সমিতি,ফেনী জেলা সমিতি,বেগমগঞ্জ ওয়েলফেয়ার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠন।