• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের জন্মদিন উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২১, ০৭:৪৩ পূর্বাহ্ণ
বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের জন্মদিন উদ্যাপন

বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার জননন্দিত মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। ১৫ অক্টোবর শুক্রবার রাত ৯টায় বানারীপাড়া প্রেসক্লাবের উদ্যোগে কেক কেটে তার এ জন্মদিন উদযাপন করা হয়। এসময় পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বানারীপাড়া পৌরসভাকে আলোকিত ও তিলোত্তমা পৌরসভায় রূপান্তর সহ গোটা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আমৃত্যু নিঃস্বার্থভাবে কাজ করে যাবো। বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা ওয়াকার্সপার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নুরুল হুদা,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল আলম,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সদস্য নাহিদ সরদার,সরদার নজরুল ইসলাম ও স্বপন মাঝী,সাবেক ছাত্রলীগ নেতা বাবু,প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. মেহেদী হাসান,ক্ষুদে সাংবাদিক প্রিয়ন্ত বিন রাহাদ প্রমুখ।