• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে বিশ্বখাদ্য দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২১, ১১:০৩ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে বিশ্বখাদ্য দিবসে আলোচনা সভা

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আলোচনা সভার মাধ্যমে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মু আক্তার উজ জামান মিলন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার  মুহাঃ ওবায়দুল্লাহ,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনিছুর রহমান, ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এর চিকিৎসক মোঃ নাহিদুল ইসলাম,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর কবির, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার মাহমুদ, মোঃ কামরুল আহসান খান প্রমূখ।