মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী, কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) দেউলী সুবিদখালী ও মজিদবাড়িয়া ইউনিয়নের এবং বিকাল ৩ টায় কাকড়াবুনিয়া ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, এ্যাড. হারুন অর রশিদ, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল প্রমুখ।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতিকের প্রাথমিক প্রার্থী বাছাইয় করা হয়। এতে দেউলী সুবিদখালী ইউনিয়নের চারজন, কাকড়াবুনিয়া ইউনিয়নের তিনজন ও মজিদবাড়ীয়া ইউনিয়নের তিনজন প্রার্থীর নাম উপজেলা ও জেলা থেকে সুপারিশ করে কেন্দ্রে প্রেরণ করার ঘোষণা দেন প্রধান অতিথি।