• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেপরোয়া মাহেন্দ্র গাড়ীর চাপায় বৃদ্ধা আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২১, ১২:১৩ অপরাহ্ণ
বেপরোয়া মাহেন্দ্র গাড়ীর চাপায় বৃদ্ধা আহত

আমতলী : বেপরোয়া গতির মাহেন্দ্র গাড়ীর চাপায় আম্বিয়া বেগম নামের ৭০ বছরের এক বৃদ্ধা গুরুতর আহত অভিযোগ পাওযা গেছে। আহত আম্বিয়াকে বরিশাল শেবাচিম হাওপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার বেলা ১১ টার দিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে।
জানাগেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মৃত্যু হাসেম মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম আমতলী-কুয়াকাটা মহাসড়ক পাড় হয়ে রাস্তার কিনারে দাড়িয়ে ছিল। এমন মুহুর্তে রেপরোয়া গতিতে একটি মাহেন্দ্র গাড়ী বৃদ্ধাকে চাপা দেয়। মুহুর্তেই বৃদ্ধা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। দ্রুত তার স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।
আহত বৃদ্ধার নাতি মোঃ ইব্রাহিম মিয়া বলেন, বেপরোয়া গতির মাহেন্দ্র আমার দাদীকে চাপা দিয়েছে। আমার দাদীর অবস্থা আশঙ্কাজনক।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বলেন, সঙ্কটজনক অবস্থায় বৃদ্ধাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।