• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে তামাক বিরোধী ব্যানার স্থাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২১, ১২:১১ অপরাহ্ণ
গৌরনদীতে তামাক বিরোধী ব্যানার স্থাপন

গৌরনদী প্রতিনিধি :
ধূমপান ও তামাকের ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে ধূমপান ও তামাক বিরোধী বিভিন্ন ব্যানার-ফেস্টুন স্থাপন লিফলেট বিতরণ করা হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসন, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও স্বেচ্ছাসেবী সংস্থা টার্গেট পিপলস ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি ট্রাস্ট) এর যৌথ উদ্যোগে রবিবার দুপুরে উপজেলার গুরুত্বপূর্ন বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন টিপিডিও সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু, প্রোগ্রাম অফিসার সুজন শরীফ প্রমুখ।