• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“যারা বিদ্রোহী তারা নৌকা করতে পারবে, কিন্তু কখনোই নৌকা পাবেনা”- বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২১, ১২:১৪ অপরাহ্ণ
“যারা বিদ্রোহী তারা নৌকা করতে পারবে, কিন্তু কখনোই নৌকা পাবেনা”- বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি, মির্জাগঞ্জ ও আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ অক্টোবর) সকাল দশটায় সুবিদখালী মহিলা কলেজ প্রাঙ্গণে পর্যায়ক্রমে তিনিটি ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অথিতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন বলেন, “ইতিপূর্বে যারা নৌকার বিদ্রোহী ছিলেন তারা নৌকা করতে পারবে, কিন্তু কখনোই নৌকা পাবে না”।

তিনি আরো বলেন, যারা প্রকৃত আওয়ামী লীগের লোক তাঁরা কখনোই নৌকার বিরোধিতা করতে পারে না! তাদের দলে কোন স্থান নেই। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ অথবা তার কোন অঙ্গ ও সহযোগী সংগঠনের পদে থেকে যদি কেউ নৌকা মার্কার বিরোধিতা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রের নির্দেশনা রয়েছে এবং আমরা অবশ্যই সে ব্যবস্থা গ্রহণ করব। আসন্ন ইউপি নির্বাচনে দলীয় সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান বক্তা ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান খান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল প্রমুখ।