• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বামী জেলে, বসতঘরে একা পেয়ে গৃহবধুর শ্লীলতাহানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২১, ১৭:০৩ অপরাহ্ণ
স্বামী জেলে, বসতঘরে একা পেয়ে গৃহবধুর শ্লীলতাহানী

স্বামী জেলে থাকার সুযোগে রাতের আধারে গৃহবধুর বসতঘরে ঢুকে শ্লীলতাহানী ঘটিয়ে দেড় লক্ষাধিক টাকা ও স্বর্নালংকার লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে।
শ্লীলতাহানীর স্বীকার ওই গৃহবধু (৩২) অভিযোগ করে বলেন, গত বুধবার বরিশাল আদালতে একটি মামলায় হাজিরা দিতে গেলে কারাগারে পাঠানো হয় তার স্বামীকে। বৃহস্পতিবার রাতে সে (গৃহবধু) সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের আধারে একই গ্রামের আজিবুর খাঁন, দেলোয়ার খাঁন, ফিরোজ সরদার, মিঠু খান ও শাওন খান ধারালো অস্র নিয়ে টিনের বেড়া ভেঙ্গে তার (গৃহবধু) বসতঘরে প্রবেশ করে মাহেন্দ্রা বিক্রির দেড় লাখ টাকা ও স্বর্নালংকার লুট করে। এসময় সে (গৃহবধু) ডাক চিৎকার শুরু করলে গৃহবধুর মুখ চেপে শ্লীলতাহানি ঘটিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
এ বিষয়ে রবিবার রাতে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার হারুন অর রশিদ জানান, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।