মোঃ আলহাজ বিশেষ প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ জলিল সরদার (৫৫)নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।মর্মান্তিক এ ঘটনাটি ঘটে উপজেলার হিজলা- গৌরব্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরকুশুরিয়া গ্রামে।মৃত্যু জলিল সরদার উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরকুশুরিয়া গ্রামের মৃত্যু রুস্তম আলী সরদারের ছেলে।রবিবার ১৭ অক্টোবর দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নেের পাশ্ববর্তী বাড়ির হানিফ হাওলাদারের বাগানের গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়,রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে চরকুশুরিয়া গ্রামের হানিফ হাওলাদার এর বাগানে গাছের ডাল কাটতে গাছের উপরে উঠেন দিনমজুর মোঃ জলিল সরদার।মৃত্যুতের জামাতা মোঃ কালু চকিদার জানান, ডাল কাটার সময় পল্লী বিদ্যুতের পোলের মাঝে ডালের সঙ্গে একটি হাইভোল্টেজ তার হঠাৎ স্পর্শ করলে বিদুৎস্পৃষ্ট হয়ে আমার শশুর গাছ থেকে নিচে আছড়ে পড়েন।সাথে সাথেই বিদ্যুৎতায়িত হয়ে মারাত্মক আহত হন তিনি।পরে স্থানীয়রা তাহাকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ আলী জলিল সরদারের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বিদুৎস্পৃষ্টে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে ।খবর পেয়ে ঘটনাস্থলে হিজলা থানার পুলিশ তদন্ত কর্মকর্তা( ওসি) মোঃ তারিক হাচান রাসেল এবং এস আই আরিফ হোসেন গিয়েছেন।