• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দাদার বিরুদ্ধে নাতীকে ধর্ষনের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১, ১০:২২ পূর্বাহ্ণ
গৌরনদীতে দাদার বিরুদ্ধে নাতীকে ধর্ষনের ঘটনায় মামলা

গৌরনদী প্রতিনিধি \ বুদ্ধি প্রতিবন্ধী (১১) পালিত নাতনীকে ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ধর্ষক দাদা সিদ্দিক সরদার (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রামের। গ্রেফতারকৃত সিদ্দিক ওই গ্রামের মৃত আব্দুল গনি সরদারের পুত্র।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে একাধিকবার ধর্ষনের অভিযোগ এনে ভুক্তভোগীর খালা বাদী হয়ে রবিবার রাতে থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামী সিদ্দিক সরদার গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।