• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় শেখ রাসেল এর জন্মদিনে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১, ১১:৫২ পূর্বাহ্ণ
হিজলায় শেখ রাসেল এর জন্মদিনে আলোচনা সভা

 হিজলা প্রতিনিধি ঃ বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো শেখ রাসেল এর জন্মদিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র ছিলেন শেখ রাসেল। সারা দেশের ন্যায় প্রথম বারের মতো পালিত হলো হিজলা উপজেলায় শেখ রাসেল এর জন্মদিন। 

১৮ অক্টোবর সোমবার সকাল ১০ টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হিজলা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিশু শিক্ষার্থীবৃন্দ। হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, হিজলা থানা পুলিশ পরিদশক মোঃ ইউনুস মিয়া সহ বিডিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন হাওলাদার, হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার সহ মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে দিবসটি নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ সময় শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে হিজলা  উপজেলা কৃষি অফিসের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে একশত তালের বীজ বিনামূল্যে বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি।