• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১, ১৩:৪৬ অপরাহ্ণ
আমতলীতে আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন।

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন জাতীয় শেখ রাসেল দিবস বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালন করা হয়েছে । কর্মসুচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। সোমবার সন্ধায়
দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া।সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা,উপজেলা যুবলীগ সহ- সভাপতি মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র হাবিবুর রহমান, পৌর যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক নিয়াজ মোর্শেদ ইমন মৃধা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব ইসলাম প্রমুখ।