• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর আইন শৃংখলা পরিস্থিতির বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১, ১০:১৯ পূর্বাহ্ণ
গৌরনদীর আইন শৃংখলা পরিস্থিতির বিশেষ সভা

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে আইন শৃংখলা পরিস্থিতির বিশেষ সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুর ইসলাম প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, ওসি মোঃ আফজাল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহসহ অন্যান্যরা। সভায় সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহন করেন।