• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে শেখ রাসেলের জন্মদিনে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১, ০৬:৪৪ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে শেখ রাসেলের জন্মদিনে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি-
বাকেরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মানিক হাওলাদার, যুগ্ম-সম্পাদক বিপ্লব মিত্র, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান গাউসেল আলম লাল, সহিদুল ইসলাম হাওলাদার, হাজী এস এম শফিকুল ইসলাম, আশ্রাফুজ্জামান খোকন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক জাকির জমাদ্দার, সোহেল রানা প্রমূখ। অনুষ্ঠানে চিংত্রাকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।