• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল-অ্যাড. আফজাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১, ১২:০০ অপরাহ্ণ
বিএনপি একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল-অ্যাড. আফজাল

বরিশাল ব্যুরো

বাংলা‌দেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন সাম্প্রদা‌য়িক হামলায় নিজ দ‌লের ব‌্যর্থতা স্বীকার ক‌রে বলেছেন, বিএনপি একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বলেও ধর্মান্ধ ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠিকে প্রশ্রয় দেয়। বিভিন্ন সময়ে সরকারের নির্বাচন ঠেকানোর নামে দলটি সাম্প্রদায়িক উস্কানি তৈরি করেছিল। তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। ফেসবু‌কে যারা গুজব ছড়া‌বে তা‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর ব‌্যবস্থাও গ্রহণ করা হ‌বে।

সোমবার বিকা‌লে বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্কে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে আ’লীগ নেতা আফজাল এসব কথা বলেন।

বিকেলে হোটেলের সাউথ গেটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আ’লীগ নেতা অ্যাড. আফজাল আরও বলেন, তারেক জিয়ার নেতৃত্বে নানা অপকর্ম হয়েছে। ওই মানুষটির মগজ থেকে ২১ আগস্টের মত ঘটনা তৈরি হয়। তার দল সাম্প্রদায়িক বিষবাস্প ছড়িয়ে দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে।

তিনি বলেন, যেসব স্থানে হামলা, ভাংচুর হয়েছে সেখানে স্থানীয়ভাবে সংকট থাকতে পারে। কোন ব্যাত্যয় হয়তো ওই অঞ্চলে আছে। সেক্ষেত্রে স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক শক্তি সকলে মিলে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে আ’লীগের নেতৃবৃন্দকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

আফজাল বলেন, আ’ লীগের মধ্যে পদপদবীর জন্য ভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি করবে এটা দল বিশ্বাস করে না।

তিনি সকলকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আ’লীগ একাট্টা। দলে পদপদবির জন্য ভিন্নমত থাকতে পারে। সাম্প্রদায়িক উস্কানী সৃষ্টি করে যারা হত্যা, সন্ত্রাস করে তাদের বিচার হবে না তা হতে পারে না।

সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে আফজাল হো‌সেন ব‌লেন, হামলা ঠেকাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই জানিয়ে দলের ব্যর্থতার কথা স্বীকার করেন এই নেতা। দক্ষিনাঞ্চলের দলের সব পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।##