• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপিত

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” স্লোগান নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ তনয় শেখ রাসেল এঁর ৫৭ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস-চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা প্রমুখ।

শেষে শেখ রাসেল ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

ছবির ক্যাপশনঃ আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস।