• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টর প্রতিবাদে মঙ্গলবার সমন্বয় পরিষদের প্রতিবাদ কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১, ১২:৩৯ অপরাহ্ণ
সম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টর প্রতিবাদে মঙ্গলবার সমন্বয় পরিষদের প্রতিবাদ কর্মসূচী

‘মহান মক্তিযুদ্ধের লাখ শহীদের স্বপ্ন, অসম্প্রদায়িক বাংলাদেশ’ শ্লোগানে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট, পূজা মন্ডপে হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সমন্বয় পরিষদের আওতাভুক্ত সকল সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী মানুষকে কর্মসূচীতে অংশ গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ ও সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী।