বরিশালে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ ম্যানুয়াল উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত বরিশালের যুব সংগকদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে বিভাগীয় প্রশাসন ও ইউনিসেফের সহযোগিতায় অ্যালায়েন্স ফর হিউম্যান ডেভলপমেন্ট এর আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক। এডুকেশন ডেভেলাপমেন্ট সোসাইটি সভাপতি ইনজামূল সাফিন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আব্দুল জলিল, মোঃ মনিরুল ইসলাম সোহান প্রমুখ। এসময় বরিশাল বিভাগের বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ২৫ জন যুবক সদস্যরা উপস্থিত ছিলেন । প্রধান অতিথির বক্তব্য বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক বলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুবসমাজকে একযোগে কাজ করতে হবে। ইউনিসেফের বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ বলেন, যুবদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দক্ষ করে তুলতে চাই। কর্মশালার করে বরিশাল বিভাগের বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ।