• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সাংবাদিকদের ল্যাপটপ উপহার দিলেন জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে সাংবাদিকদের ল্যাপটপ উপহার দিলেন জেলা পরিষদ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রেসক্লাবের ৩২ জন গণমাধ্যম কর্মীকে ল্যাপটপ উপহার দিয়েছে জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়কালে এ উপহার দেয়া হয়। জেলা পরিষদ র্নিবাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন।

জেলা পরিষদ প্রধান র্নিবাহী‘র একান্ত সহাকারী শাকিলা জামানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেয় পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী,সাধারন সম্পাদক জালাল আহম্মেদ,প্রেসক্লাব সাবেক সভাপতি বীর যোদ্ধা র্নিমল কুমার রক্ষিত। উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন নিয়ে আলোচনা ও ইতিবাচক পরামর্শ ও সহায়তার আহ্বান জানায় জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন। মতবিনিময় শেষে প্রেসক্লাবের ৩২ জন গনমাধ্যমকর্মীকে উন্নতমানের ল্যাপটপ উপহার দেন তিনি।